Header Ads

Budgerigar baby in my home

Kobutor Palon

  আজ আমি ৫জরা কবুতর পালন নিয়ে আলোচনা করবো।


শুরুতেই ভালো শুকনো বাতাস চলাচল করে এমন উচু যায়গা নির্বাচন করতে হবে,
যেখানে ৫টা খাচা ভালো ভাবে সেটাপ করা যায়।
খেয়াল রাখতে হবে যাতে সেখানে লোকজনের আনাগোনা কম থাকে এবং
কুকুর.বিড়াল.ইদুর.তেলাপোকা কবুতর কে বিরক্ত না করে।
এর পর ৫টা খাচা ভালো ভাবে সেটাপ দিবেন যাতে কবুতর ডানা ঝাপটাবার সময়েখাচাগুলো ঝাকি না খায়।
খাচা সেটাপ এর পরে খাচা সহ যায়গা টা ভালো করে জৈব নিরাপত্তার আওতায়

 রাখতে চেষ্টা করবেন,
এরপর ভালো জানাশোনা খামারির কাছ থেকে আপনি যেই জাতের কবুতর পালন করতে চান সেই কবুতর ক্রয় করবেন।
আমি মনে করি আপনি যদি নতুন হয়ে থাকেন তবে দেশি কবুতর দিয়ে
শুরু করলে ভালো হয়।
আপনি যখন কবুতর ক্রয় করবেন অবশ্যই ২/৩মাস বয়সে কবুতর ক্রয় করবেন.
আর নতুন হলে আপনি কখনোই এডাল্ট পেয়ার ক্রয় করবেন না।
এখন আপনার মনে প্রশ্ন?আসতে পারে কেনো এডাল্ট পেয়ার ক্রয় করবো না.
বাচ্চা কবুতর কেনো ক্রয় করবো?
 কারন ২/৩মাসের বাচ্চা ক্রয় করলে সেই বাচ্চাদের এডাল্ট হতে আরো ৪/৩মাস 
 সময় লাগবে।
তাহলে আপনি সময় পাচ্ছন ৩/৪মাস এ-ই ৩/৪মাসে আপনার কবুতর বিষয়ে কিছুটা
 হলেও অভিজ্ঞতা হবে।
পরবর্তীতে আপনার কবুতর বিষয়ে আর কোনো সমস্যা হবে না বা হলেও আপনি তা 
নিজেই সমাধান করতে পারবেন।

এবার আসি ৫জোরা কবুতরেঃ
আপনার ক্রয় করা কবুতর গুলি একই বয়সের হলে তারা ডিম পাড়া শুরু করবে ৬মাস
 বয়সে বা তার পর থেকে।
সাধারণত কবুতর প্রতি চাঁন্দেই ডিম পারে এবং ডিম পারা শেষে তা দেয়া শুরু করে.
 ১৮/১৯ দিনে বাচ্চা ফুটে বের হয় তারপর বাচ্চা বড় হতে ২০/২৫দিন লাগে।
একটা কথা বলে রাখি আপনি যখন কবুতরের বাচ্চা নিবেন তখন
পরবর্তী ডিম একটু দেরি করেই পারে,
কারণ বাচ্চা গুলো বড় হতে সময় লাগে।
প্রতিবার কবুতর দুইটি ডিম পাড়ে এবং দুটিই বাচ্চা ফুটায় একটা মাদা একটা মাদি।
তাই আপনি যখন ৫জোরা দেশি কবুতর পালন করবেন তখন আপনি প্রতি মাসেই ১০টা 
বাচ্চা পাবেন যার বর্তমান বাজার মূল্য প্রতি জোরা ৩০০/৩৫০ বা ২০০/২৫০ টাকা,
তাই আপনি চাইলে ছোটো করে শুরু করতে পারেন কবুতর পালন।

 এ-ই ছিলো আজকের আলোচনা।                                   (সবাই ভালো থাকবেন)

1 comment:

  1. Vai amar kobutor ache 6jora to ami ki vabe ki korle amar kobutor gulo valo thakbe?
    Ebong ki korle breeding valo korbe? Plz.janaben

    ReplyDelete

Powered by Blogger.